আফগানিস্তানের রাজধানী কাবুলের বৃহত্তম কারাগারের কাছে সরকারি কর্মচারীদের একটি বাস লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।
আফগানিস্তানের রাজধানীতে এটি হচ্ছে সর্বশেষ হামলার ঘটনা। এ হামলার ঘটনা আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ মুখপাত্র বাসির মুজাহিদ জানান, বাসটিতে পুল চারখি কারাগারের স্টাফদের বহন করা হচ্ছিল। বাসটি কারাগারের কাছে পৌঁছালে আত্মঘাতি হামলা চালানো হয়। এতে সাতজন নিহত ও পাঁচজন আহত হন।
ইত্তেফাক/ইউবি
