রকিবুল ইসলাম
একটা ঘুড়ি
যাচ্ছে উড়ি
হাওয়ায় ভেসে নীল আকাশে
ঘুড়ির সাথে
খেলায় মাতে
পাখনাঅলা চিল আকাশে।
উড়তে থাকে
ঘুরতে থাকে
চিল ও ঘুড়ি দুজন মিলে
মাঠ ছাড়িয়ে
যায় হারিয়ে
ঐ যে দূরের আকাশ নীলে।
ঘুড়ির লেজে
শত্রু সেজে
মানজা মারা সুতো ছিল
তাই তো ঘুড়ি
নামলো উড়ি
নামলো সাথে জ্যান্ত চিলও।
