আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৪:০৯
বরিশালের আগৈলঝাড়ায় ৫৩পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
 
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী মাদক কেনা বেচার খবর পেয়ে সোমবার রাতে ররিশাল র‌্যাব-৮ সদস্যরা অভিযান চালায়। এ সময় গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের মোহম্মদ আলী আকনের ছেলে পাইকারী মাদক বিক্রেতা ইব্রাহীম ঘরামী (২৫) ও একই উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের মৃত বজলু হাওলাদারের ছেলে এরশাদ হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করা হয়। তারা উপজেলার গৈলা ইউনিয়নের দাসেরহাট মসজিদের দক্ষিণ পাশের রাস্তার পাশে মাদক ক্রয়-বিক্রয় করছিল। এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা আটক করা হয়।
 
ওই ঘটনায় র‌্যাব স্পেশালাইজড্ কোম্পানী কমান্ডার ডিএডি (জেসিও) মামুনুর রশিদ খান বাদী হয়ে মঙ্গলবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন,  যার নং-২০। তারিখঃ ৩০ অক্টোবর ১৮।
 
অনদিকে একই রাতে মাদক কেনাবেচার গোপন সংবাদে এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সুজনকাঠী গ্রামে জেলা পরিষদের পুরান ডাক বাংলো সড়কের ওপর থেকে মধ্য শিহিপাশা গ্রামের লোকমান ফকিরের ছেলে সুজন ফকির (২৭) এবং পশ্চিম সুজনকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও দ্রুত বিচারসহ একাধিক মামলার আসামি জাহিদ হাওলাদারকে আট পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
 
সোমবার রাতে এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন, যার নং-১৯। তাং ২৯ অক্টোবর, ১৮।
 
ইত্তেফাক/নূহু