দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
পরে মন্দির চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা।
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, কাহারোল উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক।
ইত্তেফাক/ইউবি
