বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার ও যুবলীগ নেতা শুকুর আলী শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বুধবার মানববন্ধন করা হয়েছে।
দৈবজ্ঞহাটী সেলিমাবাদ কলেজ রোড়ে সকালে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহাফিজুর রহমান, অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খান কিছলুর রহমান, দৈবজ্ঞহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার ওয়াজেদ আলী, পুটিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মাহাবুবুর রহমান, নিহত শুকুরের ভাই শেখ ফারুক হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আকন হাবিবুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক আরিফ মল্লিক,ইউপি সদস্য হায়দার বেগ, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল বেগম প্রমুখ।
বক্তারা, দুই আওয়ামী লীগ নেতার হত্যাকারী চেয়ারম্যান শহিদুল ইসলাম খান ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান। মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ইত্তেফাক/নূহু
