নওগাঁর সাপাহার সীমান্তে ভারতে পাচারকালে ১৩টি সোনার বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের পাতাড়ী মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- উপজেলার উত্তরপাতাড়ী গ্রামের এমদাদুল হকের ছেলে হামিদুর হক (৩৫) এবং একই গ্রামের মৃত জোহাক আলীর ছেলে সাদেকুল ইসলাম (৪০)।
বিজিবি-১৪ (পত্নীতলা) আদাতলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে কয়েকজন ব্যক্তি সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ওই ঈদগাহ মাঠের নিকট জটলা করছিল। গোপনে সংবাদ পেয়ে আদাতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা এক অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সোনার বারের থলেটি ফেলে পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থলেটি উদ্ধার করে থলের মধ্য হতে ৮১৮ গ্রাম ওজনের ছোট বড় বিভিন্ন সাইজের ১৩টি সোনার বার পায়। যার আনুমানিক ৩২ লাখ ৭৫ হাজার টাকা।
বিজিবি-১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাসার জানান, সোনা পাচার কাজের সঙ্গে জড়িত থাকায় হামিদুর হক এবং সাদেকুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
