নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাপাহার উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলামসহ ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নওগাঁর সাপাহার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, নাশকতা মামলায় জেলা যুবদলের সহ-সভাপতি ও সাপাহার উপজেলার বর্তমান সভাপতি শফিকুল ইসলামকে বুধবার রাতে উপজেলার নিশ্চিন্তপুর বাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে উপজেলার পাতাড়ী ইউনিয়ন থেকে ফজলুর রহমান, নজরুল ইসলাম, ফরিজ, ইসরাফিল, মোজাম্মেল, একলাস ও আব্দুস সাত্তার গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
