শার্শা উপজেলায় নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৬:৫৫
নাশকতার অভিযোগে যশোরের শার্শা উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি হাতবোমা ও বিপুল সংখ্যক জিহাদি বই জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। বুধবার সকালে এসআই মামুন বাদী হয়ে মামলা করেছেন। 
 
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা দিকে নাশকতার উদ্দেশ্যে জড়ো হওয়া জামায়াত ও বিএনপির লোকজন গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। পুলিশ এ সময় সেখান থেকে ১০টি হাতবোমা ও বিপুল সংখ্যক জিহাদি বই জব্দ করে। বধুবার বিকেলে তাদের জেলে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি