নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর-লাহুড়িয়া সড়কের চাঁচই এলাকায় গাছের সাথে মাটিবাহী ট্রলির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান (১৫) নিহত হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেহেদী স্থানীয় বিল থেকে মাছ ধরে পরিচিত এক চালকের মাটিবাহী ট্রলিতে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চাঁচই কেয়ার মোড় এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই মেহেদী নিহত হয়। নিহত মেহেদী চাঁচই গ্রামের মোস্তফা মোল্যার ছেলে এবং চাঁচই মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
ইত্তেফাক/আরকেজি
