জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালাম, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ২৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে নাশকতার মামলা করেছে পুলিশ।
বুধবার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে সদর থানায় উক্ত মামলা দায়ের করেন।
মামলায় আরো আসামি করা হয়েছে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা, বিএনপি নেতা হাসান আহম্মদ, মনিরুল ইসলাম সজল, সরকার আলম, মোয়াজ্জেম হোসেন মন্টি, অ্যাড. আনোয়ার প্রধান, অ্যাড. আব্দুল হামিদ খান ভাসানী, নাজমুল হাসান, মো. ইয়াছিন, মো. রফিকুল ইসলাম ও অজ্ঞাত ৭/৮জন ২৪ বিএনপি নেতা।
