মাগুরায় বিএনপির ৬ নেতাসহ গ্রেপ্তার ১১

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৯:৫৮
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ৬ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতদের মধ্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিনসহ ৬ জন বিএনপি নেতাকর্মী রয়েছেন। অন্য ৫ জনের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিএনপির ৬ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ কারা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ