মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ভাইজোড়া গ্রামে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বুধবার বিকেলে ঘের ব্যবসায়ী নাসির উদ্দিন (৩৮) নিহত হয়েছেন। নাসির হোগলাবুনিয়া ইউনিয়নের পাঠামারা গ্রামের শমসের খানের ছেলে।
জানা গেছে, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারের মৎস্য ঘের লিজ নিয়ে নাসির উদ্দিন ভাইজোড়া গ্রামে দীর্ঘদিন ধরে ঘেরের ব্যবসা করে আসছিলেন। বুধবার বিকেলে রাস্তার পাশে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন থেকে হুক লাগিয়ে ঘেরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার চেষ্টা করছিলেন। এসময় অসর্তকতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইত্তেফাক/আরকেজি
