টেকনাফে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১০:৪৬
টেকনাফের সাবরাং উপকূলীয় বেড়িবাঁধ হতে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় টমটম চালক।
 
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাবরাং হারিয়াখালীতে পরিত্যক্ত লাশের খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই মো. ইব্রাহীমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যায়। 
 
পরে তারা মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের মুখে কিল-ঘুষির চিহ্ন থাকলেও বড় ধরনের ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
 
নিহত যুবক মো. হেলাল (১৮) সাবরাং কচুবনিয়ার মৃত জালাল আহমদ বৈদ্যের ছেলে বলে জানা গেছে। তিনি পেশায় টমটম চালক ছিলেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
 
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, সকালে এলাকাবাসী সূত্রে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। লাশটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি