সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৮১, অস্ত্র উদ্ধার

আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১১:৫২
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২৮ নেতাকর্মী ও তিন মাদক ব্যবসায়ীসহ ৮১ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
উদ্ধার করা হয়েছে ওয়ান শুটার গান, ৪টি হাতবোমাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছে।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ১৭ জন, তালা থানা থেকে ৮ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ১৩ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি