নাশকতার মামলায় মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলার ও সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল আলমকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিবির ওসি ওবাইদুর রহমানের নেতৃত্বে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কের বিপরীতে হাসিনা মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সোহেল রানা মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং সামসুল আলম জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
ডিবির ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের হাসিনা মার্কেটে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সম্প্রতি সদর উপজেলার আলমপুরে নাশকতা চেষ্টার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে পাঠানো হবে।
ইত্তেফাক/আরকেজি
