পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নকে প্রথমে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার ও যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি গ্রুপের মধ্যে বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে যুবলীগ নেতা নাছিম ও সিয়ামের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে সন্ধ্যায় দেবোত্তর বাজারে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার গ্রুপের উপর অর্তকিতে হামলা চালায়।
এতে গাফ্ফার গ্রুপের কমপক্ষে ৫জন নেতাকর্মী আহত হয়। গুরুতর আহতরা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু, যুবলীগ নেতা লিয়াকত হোসেন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
যুবলীগ নেতা নাছিম বলেন, দেবোত্তর বাজারে আরএস প্লাজা থেকে যুবলীগের নেতাকর্মীরা বাজারে আসার সময় রাস্তার উপর অতর্কিতে হামলা করে আমাদের নেতাকর্মীদের উপর। আটঘরিয়া থানার এএসআই আজিজুল হক বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
