উজিরপুর-বানাড়ীপাড়ায় শেরে বাংলার নাতি ফাইয়াজুল হক রাজুর গণসংযোগ

আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৬:৫৩
বরিশাল-২ (উজিরপুর-বানাড়ীপাড়া) আসনে আওয়ামী লীগের মানোনয়নপ্রত্যাশী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ফাইয়াজুল হক রাজু গণসংযোগ করেছেন। বুধবার গণসংযোগকালে তিনি নৌকার পক্ষে উন্নয়নের লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন।
 
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চান রাজু। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আসনটি ধরে রাখতে মহাজোট থেকে তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে আশাবাদী তিনি।
 
গণসংযোগকালে ফাইয়াজুল হক রাজু বলেন, সরকারের প্রত্যেকটি সাফল্য তুলে ধরে আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার কোনো বিকল্প নেই। এ বার্তা দ্বারে দ্বারে পৌঁছানোর জন্যই গণসংযোগে নেমেছি।
 
এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, ফাইয়াজুল হক রাজু শেরে বাংলা একে ফজলুল হকের নাতি এবং প্রয়াত সাবেক মন্ত্রী একে ফায়জুল হকের বড় ছেলে। রাজুর বাবা চারবার এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ