পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি- জেপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২নং নদমুলা শিয়ালকাঠি ইউনিয়ন জেপির উদ্যোগে স্থানীয় নদমুলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় জেপি নেতা ও ইউপি সদস্য সাকায়েত হোসেন সেপাইর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টি- জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার।
এছাড়াও বক্তব্য করেন- জেপি নেতা মো. শাহজাহান তালুকদার, মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, দেলোয়ার হোসেন তালুকদার, মাদ্রাসার সুপার মাওলানা অলিউর রহমান, ইউপি সদস্য জিয়াউল হক সম্রাট, আব্দুস সালাম মোল্লা, মিজানুর রহমান মিঠু, দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন ও হারুন অর রশিদ জোমাদ্দার।
IMG0
কর্মী সমাবেশ। ছবি: ইত্তেফাক
সভায় বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও ভোটের দিন যাতে ভোটারগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সে জন্য সকলকে সচেতন থাকারও আহবান জানানো হয়।
ইত্তেফাক/জেডএইচ
