উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার

আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৮:৫২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭টি ককটেলসহ বিএনপি-জামায়াতের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার জংলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- দূর্গানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহির উদ্দিন দুলাল (৪০) একই ইউনিয়নের জামায়াত সভাপতি আশরাফুল আলম মুত্তালিব (৩৮) ও কয়ড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু ফকির (৫০)।
 
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার বিএনপি-জামায়াত নেতাদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ