কক্সবাজারের টেকনাফে নিখোঁজের দুইদিন পর জিয়াউর রহমান (২০) নামে এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কচুবনিয়া এলাকার একটি কালভার্টের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার সকালে কচুবনিয়া এলাকার একটি কালভার্টের নিচে স্থানীয় ছিদ্দিক আহমদের পুত্র জিয়াউর রহমানের লাশ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জিয়ার পরিবারের সদস্যরা জানান, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন জিয়া। আজ সকালে লোকজন মারফতে জানতে পেরে কালভার্টের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তার মুখ ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/ইউবি
