উল্লাপাড়ায় উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১১:৫৯
উল্লাপাড়ায় উদ্ধার হওয়া দুই যুবকের লাশের পরিচয় জানা গেছে। এরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার বরকতপুর গ্রামের হিমসার আলীর ছেলে মো. রাসেল (৩৫) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার দরিয়ারবোনা মহল্লার ইউসুফ আলীর ছেলে ইসরাইল হোসেন (১৯)। উল্লাপাড়া থানার পুলিশ  বৃহস্পতিবার করতোয়া নদীতে ভাসমান অবস্থায় এদের লাশ উদ্ধার করে।
 
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাত ৯টায় রাসেল ও ইসরাইলের পরিবারের লোকজন খবর পেয়ে উল্লাপাড়া থানায় এসে লাশ দুটি শনাক্ত করেন।
 
রাসেলের বাবা হিমসার আলী ও ও ইসরাইলের বাবা ইউসুফ আলী জানান, চার পাঁচদিন আগে তাদের সন্তানেরা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। আজ শুক্রবার সিরাজগঞ্জ সদর হাসপাল মর্গে লাশ দুটির ময়নাতদন্ত শেষ হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি