মিয়ানমারে ভূমিকম্প

আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৫:১৩
মিয়ানমারের কাচিন রাজ্যে আজ শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। দেশটির আবহাওয়া বিভাগ একথা জানায়। খবর সিনহুয়ার।
 
মিয়ানমারের আবহাওয়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর ০০:৩২ টায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভুমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাচিন রাজ্যের রাজধানী মিতকিনার ১৯.৩ কিলোমিটার দক্ষিণপূর্বে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। 
 
ইত্তেফাক/এসআর