রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫টি স্বর্ণের বারসহ সৌদি আরব ফেরত ৩ যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা ৫টি স্বর্ণের বারের ওজন ৫৮০ গ্রাম।
জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ২৯ লাখ টাকা। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকন্ডি গ্রামের শহর আলীর ছেলে রিপন মিয়া, নরসিংদী সদরের কালাই গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মনির হোসেন এবং মুন্সিগঞ্জ সদরের কাজী হাবিব উল্লাহর ছেলে মাসুম বিল্লাহ। এসব স্বর্ণ তাদের কোমরের বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হয়েছিল।
ইত্তেফাক/জেডএইচ
