গত ৮দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সিয়ামকে। খুঁজতে খুঁজতে সিয়ামের বাবা-মা এখন দিশেহারা। ছেলের জন্যে কান্না করতে করতে বাবা-মা পাগল প্রায়।
সিয়ামের বাড়ি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিশপুর গ্রামে। বাবার নাম রহমত উল্লাহ। সিয়ামে বয়স ১৫বছর। গায়ের রং শ্যামলা।
গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার দুপরের পর বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। হারিয়ে যাবার সময় সিয়ামের পড়নে ছিল সাদা পাঞ্জা-পায়জামা। সে মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করতো।
সিয়ামের পরিবার জানায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে, মাইকিং করেও খুঁজে না পাওয়ায় অবশেষে মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সিয়ামের সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৮৬৯-০৪৫৬৮৬ অথবা ০১৮২০৯-০০৪৪০ নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
