মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে: ইইউ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ০৩:১৪
সংখ্যালঘু রোহিঙ্গাসহ অন্য জনগোষ্ঠীর ওপর নিপীড়ন চালানো অব্যাহত থাকলে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলেছে, মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে কাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া না হলে ইউরোপের বাজারে বিনা শুল্কে পণ্য রফতানির সুযোগ হারাবে দেশটি। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
 
বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দিলেও ইইউ মিয়ানমারের অভিযুক্ত কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আগে থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।
 
খবরে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি মিয়ানমার গুরুত্বের সঙ্গে নিরসন না করলে তাদের ওপর ইউ বাণিজ্য নিষেধাজ্ঞা দেবে। এর ফলে দেশটির পোশাক শিল্পের কর্মসংস্থান হুমকিতে পড়বে।
 
ইত্তেফাক/আরকেজি