ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আল আমিন (৫০) নামে একজন নিহত ও আব্দুল আজিজ নামে আরেকজন আহত হয়েছেন। শনিবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আল আমিন শহরের আরাপপুরের শাসসুদ্দিন মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বেলা ১১টার দিকে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডের খুচরা ব্যবসায়ী আল আমিন রাস্তা পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এক কিলোমিটার যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটি পথচারী আব্দুল আজিজ চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
