আইসিইউতে রাখা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৫:৩৭
হাসপাতালে কর্মরত ৫ জন কর্মীর বিরুদ্ধে আইসিইউতে রাখা এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ তুলেছে এক পরিবার। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বরেলিতে। খবর এনডিটিভির।     
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের সঙ্গে নিজেদের ফার্মে কাজ করার সময় ওই মেয়েকে সাপে কাপড় দেয়। এজন্য হাসপাতালে আইসিইউতে ভর্তি হন মেয়েটি। 
 
গণধর্ষণের শিকার অভিযোগ করা মেয়েটি তার দাদিকে জানায়, ঘটনার দিন আইসিইউতে তিনি একমাত্র রোগী ছিলেন। এদিন গভীর রাতে চার জন ইউনিফর্ম পড়া লোক এবং আরো একজন তাকে জোর করে ইনজেকশন দিতে যায়। এতে মেয়েটি বাঁধা দিলে মুখ চেপে ধরে। মেয়েটির হাত-পা বেঁধে রেখে গণধর্ষণ করে।    
 
মেয়েটির দাদি হাসপাতাল ও ওই ৫ কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।    
 
ইত্তেফাক/এসআর