নাসিরনগরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৬:০৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ফান্দাউক ও খান্দুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে ফান্দাউক গ্রামের আজগর আলীর ছেলে কাজল মিয়াকে (৩০) ২৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী ও পলাতক আসামি আওয়াল মিয়া ছেলে বোরহান মিয়াকে (১১) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রবিবার নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ