রংপুরে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৭

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২১:০৫
রংপুরে অভিযান চালিয়ে ৭জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার নগরীর নগরীর দেওডোবা, পাঠানপাড়া, মাস্টরপাড়া, শেখপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- দেওডোবা এলাকার আসাদুজ্জামান টিটু (২৮), আনারুল ইসলাম (২৭), আহসান হাবিব (৪০), মাহাবুব হোসেন (২৬), পাঠানপাড়ার মাহফুজার কবির (২৫), মাস্টারপাড়ার রোকনুজ্জামান রোকন (৩০) এবং শেখপাড়ার মমিনুর রহমান (৪২)।
 
সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দেওডোবা, পাঠানপাড়া, মাস্টরপাড়া, শেখপাড়া মর্ণেয়াতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযানের সময় ১৩ বোতল ফেনসিডিল ও ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি  মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/বিএএফ