শরণখোলায় নাশকতা মামলায় জামায়াতের আমীর গ্রেপ্তার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২৩:১০
শরণখোলায় রবিবার বিকেল ৪টার দিকে  নাশকতা মামলায় উপজেলা জামায়াতের আমীর মো. ফজলুর রহমান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মধ্যরাজৈর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, জামায়াত আমীর এদিন দুপুরে বাগেরহাট থেকে এসে তার বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদ পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায়  নাশকতার একাধিক মামলা রয়েছে বলেও ওসি জানান।
 
 
ইত্তেফাক/নূহু