গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে রবিবার সন্ধ্যায় পুলিশ অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে।
কাপাসিয়া থানার এস আই শফিকুল ইসলাম জানান, উপজেলার টোক বাজারের পার্শ্বে ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী টোক পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরনে কালো জিন্স প্যান্ট, গায়ে কফি কালারের গোল গলা টি-শার্ট, পায়ে সাদা-কালো কেডস্ ছিল। নদী দিয়ে ভেসে আসা লাশটি গত দুদিন আগের বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
