কুষ্টিয়ার ভেড়ামারায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর রাতের দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর খাড়ালার জিকে সেচ প্রকল্পের ৪ এবং ৫ নং ব্রিজের মাঝে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুইদল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।
ইত্তেফাক/ইউবি
