খুলছে সরবিমালা মন্দির, হাঙ্গামার আশঙ্কায় ২৩০০ পুলিশ মোতায়ন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১০:১১
আজ সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের পূজার জন্য খুলে দেওয়া হচ্ছে ভারতের কেরালার সরবিমালা মন্দির। তবে হামলার আশঙ্কায় মন্দিরের চত্বরে মোতায়েন করা হয়েছে কমপক্ষে ২৩০০ পুলিশ। 
 
গত মাসে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের পরও ১০-৫০ বছরের মহিলা ঢুকতে পারেনি মন্দিরে। দেশটির কয়েকটি উগ্রবাদি হিন্দু সংগঠন নারী ভক্তদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। গতকাল রবিবার একটি সংগঠন মন্দিরের চত্বরে নারী সাংবাদিকদরাও আসতে পারবে না বলে জানায়।   
 
তাই সব দিক বিবেচনা করে দেশটির নিরাপত্তা বাহিনী ২৩০০ পুলিশ, কমান্ডো বাহিনী মন্দিরের আশেপাশে মোতায়ন করেছেন। সেই সঙ্গে মন্দিরস্ত এলাকায় ৭২ ঘন্টার জন্য  জারি করা হয়েছে ১৪৪ ধারা। 
 
দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আজকে বিকেল ৫টায় ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে। আগামীকাল হবে বিশেষ পূজা। তথ্য সূত্র: এনডিটিভি/জি নিউজ।
 
ইত্তেফাক/এসআর