কুড়িগ্রামে আল্লাহর দলের জেলা আমীরসহ আটক ৪

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৩:২৮
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের কুড়িগ্রাম জেলা আমীরসহ ৪ জনকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থে‌কে লিফলেট উদ্ধার করা হয়। 
 
সোমবার রাতে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকার পলাশবাড়ির নইমুল হকের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলা আমীর গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার রুহুল আমিনের পুত্র বিপুল (২৮), রংপুরের দর্শনা এলাকার সিদ্দিক হোসেনর পুত্র শাকিল (২১), কুড়িগ্রামের পলাশবাড়ি এলাকার নুরুল হকের পুত্র সুমন (২৩) ও নইমুল হকের পুত্র আতাউর (২৮)।
 
কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহফুজার রহমান জানান, ত্রিমোহনীর পলাশবাড়ি এলাকার নইমুলের বাড়িতে লিফলেট বিতরণের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি