পলাশবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৬:৩০
পলাশবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মুছা সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের গৃধারীপুর বেলেরঘাট রোডে এ দুর্ঘটনা ঘটে। মুছা ওই গ্রামের বাবলু সরকারের ছেলে।
 
স্থানীয়রা জানান, সকালে ব্যক্তিগত কাজ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মুছা। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটসাইকেলটি সড়কের পাশে বিদ্যুতের পোলের সঙ্গে থাক্কা লাগে।
 
মুছাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পলাশবাড়ী থানার ওসি হিপজুল আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি