সীতাকুণ্ডে কারখানায় আহত শ্রমিক বিপ্লব মারা গেছে

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৬:৪৮
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিক মো. বিপ্লব (২৫) মারা গেছে। সোমবার ভোরে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
নিহত শ্রমিক বিপ্লবের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার অধিবাসী মো. জলিল আহমদের ছেলে।
 
জানা গেছে, গোল্ডেন আয়রন ওয়্যারিং লিমিটেড নামে একটি জাহাজভাঙ্গা প্রতিষ্ঠানের কারখানায় কাজ করার সময় তার গায়ের ওপর লোহার ভারি যন্ত্রাংশ গড়িয়ে পড়লে রবিবার রাতে বিপ্লব গুরুতর আহত হন।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, রাতে আহত বিপ্লবকে গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু চমেক হাসপাতালের আইসিইউ খালি না থাকায় তাকে চিকিৎসার জন্য পাঁচলাইশের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে সেখানেই তিনি মারা যায়।
 
ইত্তেফাক/বিএএফ