মাগুরায় দুই দিন ব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৭:৩৪
মাগুরায় দুইদিন ব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের দোয়ারপাড় সুফি বাউল সাধু গুরু সেবাসংঘ প্রাঙ্গণে এ অনুষ্ঠান শেষ হয়। রবিবার রাতে এ অনুষ্ঠান শুরু হয়েছিল।
 
কুষ্টিয়ার লালন শাহের প্রোশীর্ষ্য মাগুরার লালন ফকিরের ৩৪তম মৃত্যুবাষির্কী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন।
 
লালন ও বাউল দর্শনের উপর বক্তব্য রাখেন বাউল গবেষকরা। উৎসবে বাউল সংগীত পরিবেশন করেন বাউল শিল্পীরা। তারা লালন শাহের নানা ধরনের গান গেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। বিকালে ভোজের মাধ্যমে শেষ হয় দুদিন ব্যাপী বাউল উৎসব।
 
ইত্তেফাক/আরকেজি