রাঙ্গামাটি প্রতিনিধি
‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ — শ্লোগানে রাঙ্গামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে জেলা স্বাস্থ্য বিভাগ। রাঙ্গামাটি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি মেডিক্যাল অফিসার বিনোদ শেখর চাকমা। সভায় বক্তারা আরো বলেন, আমাদের অজ্ঞতার কারণে টাকা নষ্ট করে পুষ্টিহীন খাদ্য খেয়ে রোগ ব্যাধি সৃষ্টি করি। আমরা একটু সচেতন হলেই স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার গ্রহন করে সুস্থ্য থাকতে পারি। তাই রাস্তার পাশের পুষ্টিহীন খোলা খাবার না খাওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।
