পর্যটন খাতে বাংলাদেশ ও নেপাল বিপুল সম্ভাবনাময়

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:০৬

সিলেট অফিস

নেপাল এ্যাম্বেসির চার্জ দ্যা এফেয়ার্স ধান বাহাদুর অলির সাথে দি সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ মতবিনিময় করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় ধান বাহাদুর অলি বলেন, পর্যটন খাতে বাংলাদেশ ও নেপাল দুটি দেশই বিপুল সম্ভাবনাময়। তিনি দুই দেশের পর্যটন সম্পর্ক বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘২০২০ সালকে নেপাল সরকার পর্যটন বর্ষ ঘোষণা করেছে। আমরা এ বছর সারাবিশ্ব থেকে দুই বিলিয়ন পর্যটক নেপালে ভ্রমণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’ গত বুধবার সিলেট চেম্বারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ। সভাপতির বক্তব্যে তিনি বাংলাদেশি পর্যটকদের জন্য অনএরাইভ্যাল ভিসার পাশাপাশি স্টিকার ভিসা চালুর জন্য নেপাল এ্যাম্বেসিকে অনুরোধ জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি দিল্লি প্রসাদ আচার্য, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন প্রমুখ।