টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ৩জন গুলিবিদ্ধ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২২:৩৪
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে চিহ্নিত ডাকাত দলের গুলিতে একই পরিবারের ৩জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের জেলা ও বিভাগীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
 
ক্যাম্প পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত সাদেকের নেতৃত্বে সশস্ত্র একটি ডাকাত দল এ হামলা চালায়। তারা আই ব্লকের ৫৫৮নং শেডের ১নং রোমের ৫৩৪৩০নং এমআরসির মৃত মোহাম্মদ হোসেনের পুত্র আজিজুল হক (৫০) তার দ্বিতীয় স্ত্রী তৈয়বা খাতুন (২২) ও ছেলে হোসন জোহারকে (১৪) বাড়িতে ঢুকে হঠাৎ গুলিবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে পাশ্ববর্তী লোকজনের চিৎকারে ডাকাতদল পালিয়ে যায়। 
 
ব্লক মাঝির নেতৃত্বে গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আহত আজিজুল হককে চমেক হাসপাতালে রেফার করেছে বলে জানা গেছে। 
 
ক্যাম্প পুলিশ ইনচার্জ এসআই মোঃ আবু রিদুওয়ান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গত কিছুদিন আগে ডাকাত সাদিক্ক্যার ভাই ডাকাত জিয়াকে আটকে আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা করায় প্রতিশোধপরায়ন হয়ে সাদিক্ক্যা ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটিয়েছে।
 
ইত্তেফাক/নূহু