ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করেছে। তিনি আরও বলেন, বর্তমান সরকরের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় সদরপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন শেষে ঢেউখালী সাবেক ইউপি সদস্য মো. রফিকের সভাপতিত্বে চন্দ্রপাড়া ইঞ্জিনিয়ার আজিজ শিকদারের বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, চর নাসিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্কাছ আলী সেখ, ঢেউখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কোহিনুর বেগম, সাবেক ইঞ্জিনিয়ার নিজামউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন, আফজাল হোসালর কাজী কুদ্দুস, মো. মোস্তাফা শিকদার প্রমুখ।
এরপর তিনি দুপুরে পুখুরিয়া-সদরপুর সড়কের আটরশি হতে সদরপুর পর্যন্ত প্রশস্ত ও পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইত্তেফাক/নূহু
