জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলা

সাক্ষ্য দিলেন সিলেট মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:০৭

সিলেট অফিস

সিলেট মহানগর আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার গতকাল বৃহস্পতিবার প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে চাঞ্চল্যকর মামলাটিতে মোট দু’জন সাক্ষী সাক্ষ্য দিলেন। সকালে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন এই মামলার ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২১ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালত। এর আগে সকালে কড়া নিরাপত্তায় ৫ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট আসামি করা হয় ছয়জনকে। আইনজীবীরা জানান, মামলাটিতে সাক্ষ্য দেবেন মোট ৫৬ জন। এর আগে ২১ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।