ইরাকে আইএস'এর জঙ্গি ঘাঁটিতে বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। গত রবিবার ইরাকের কিরকুক অঞ্চলে এ হামলা চালানো হয় বলে ইরাকের তরফ থেকে বলা হয়। খবর দ্য শিয়াস্যাট ডেইলির।
ইরাকের নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল মান আল সাদি সংবাদ সংস্থা 'আনাদলু'কে বলেন, মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইরাকের তেল সমৃদ্ধ এলাকাগুলোতে অতর্কিতে বিমান হামলা চালায়। আইএস জঙ্গিদের দুইটি ডেরা ধ্বংস করে দেওয়া হয়েছে।
গত বছর ইরাকের পক্ষ থেকে আইএসকে হারিয়ে জয় ঘোষণা করা হয়। এতে ইরাক পুরো দেশের এক তৃতীয়াংশ নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। যদিও ইরাকের কিছু অংশ আইএসের দখলে আছে বলে জানায় দেশটি।
ইত্তেফাক/এসআর
