কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার ও এনজিও সংস্থার স্টিকারযুক্ত মাইক্রোবাসের চালককে আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে র্যাব-৭ একটি দল পৌর এলাকার টেকনাফ ডিগ্রি কলেজের সামনের সড়কে এনজিও সংস্থা ডিসিএ স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস তল্লাশি করে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় মাইক্রোবাসচালক মহেশখালী উপজেলার মিঠাছড়ির মৃত আবু ছৈয়দের পুত্র মীর কাশেমকে (৩০) আটক করে।
অভিযান পরিচালনা করেন র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব।
ইত্তেফাক/ইউবি
