প্রদীপের আলোয় আলোকিত বরিশাল মহাশ্মশান

আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ২০:০৭
সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী দিপাবলী উৎসব উপলক্ষ্যে প্রদীপের আলোয় আলোকিত হয়েছিল নগরীর কাউনিয়া এলাকার মহাশ্মশান। সন্ধ্যা নামার সাথে সাথে মোমের আলোয় আলোকিত হয়েছিল পুরো এলাকা।
 
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুন্ডু জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কালি পূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধীবেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন।
 
তিনি আরও জানান, সোমবার রাত নয়টা ৪৮ মিনিটে ভূত চতুর্দশী আরম্ভ হয়ে মঙ্গলবার রাত সাড়ে দশটা পর্যন্ত এই তিথি থাকবে। মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে মহাশ্মশান প্রাঙ্গণে শ্রী শ্রী শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/আরকেজি