নাশকতার মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি সদস্য ওবাইদুর রহমান ওরফে ওবায়দুল্লাহকে (৬৫) গাইবান্ধা থানা পুলিশ গ্রেফতার করেছে। সদর উপজেলার পশ্চিম কোমরনই গ্রামের তার নিজ বাড়ি থেকে মঙ্গলবার ভোরে রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে জিহাদি বই জব্দ করা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আতঙ্ক ছড়ানো ও নাশকতা ঘটানোর প্রচেষ্টায় গোপন ষড়যন্ত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে ওবায়দুর রহমান ও তার ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা জেএমবি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলাও আছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
