কাগজ সামগ্রী রপ্তানি বাড়ছে

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:১৫

ইত্তেফাক রিপোর্ট

চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়ে কাগজ ও কাগজ সামগ্রী রপ্তানি করে আয় হয়েছে ছয় কোটি চার  লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল পাঁচ কোটি ৬২ লাখ ডলার। অর্থাত্ রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এ পণ্য রপ্তানির জন্য যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে ৩ দশমিক ৮৫ শতাংশ কম রপ্তানি হয়েছে।