৫ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র তাওহিদ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৫:৪০
বাগেরহাটের মোরেলগঞ্জের তাওহিদ ইসলাম এক কলেজছাত্র ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শুক্রবার সকাল ৮ টার দিকে খুলনায় মামার বাড়ি যাবার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে নিখোঁজ রয়েছে সে। ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন তাওহিদের মা রেক্সোনা বেগম।
 
মোরেলগঞ্জ এসএম কলেজের ১ম বর্ষের ছাত্র তাওহিদ ইসলাম ২ নভেম্বর (শুক্রবার) সকাল ৮ টায় খুলনায় মামার বাড়ি যাবার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়। বিকেলে মামার বাড়ি খোঁজ নিয়ে তার মা জানতে তাওহিদ সেখানে যায়নি। মোবাইলে যোগাযোগ করা হলে তাও বন্ধ পাওয়া যায়। পরের দিন মোবাইল ফোন খোলা থাকলেও কেউ ফোন রিসিভ করেনি। ৪ নভেম্বর সকাল ৭ টার দিকে হঠাৎ করে তার মোবাইল ফোনে জানায়, দুই অপরিচিত মহিলা তাকে ফেনি নিয়ে আটকে রেখেছেন। এটাই ছিল তার শেষ কথা। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে।
 
প্রবাসী বাবা আবু বকর হাওলাদার ভারতের স্থায়ী বাসিন্দা ও সেখানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। তিনি স্ত্রী ও কলেজ শিক্ষকদের কাছে ছেলের খোঁজ নিচ্ছেন।
 
কলেজ শিক্ষক জসিম উদ্দিন জানান, তাওহিদ ইসলাম তাদের কলেজের ছাত্র। তার বাবা ভারত প্রবাসী। তিনি ফোনে খোঁজ নিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন। মা মূর্ছা যাচ্ছেন। ছেলেকে সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে ৬ নভেম্বর মা রেক্সেনা বেগম মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন।
 
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, ছেলেটি আসলে তৃতীয় লিঙ্গের। সে কোন তৃতীয় লিঙ্গের লোকদের সঙ্গে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ কলেজছাত্র তাওহিদকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
 
ইত্তেফাক/বিএএফ