ময়মনসিংহের গৌরীপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজানকাশিয়ার চর গ্রামের আলালের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে অজ্ঞাতনামা এই লোকটি ভাংনামারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভবঘুরের মতো ঘোরাফেরা করছিলো। মঙ্গলবার সকালে এলাকাবাসী ইউয়িনের উজানকাশিয়ার চর গ্রামে আলালের ধানক্ষেতে অজ্ঞাতনামা এই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহতের পড়নে ছিলো নীল রঙের শার্ট ও সাদা প্যান্ট।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি ও ঘটনা তদন্ত করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ইত্তেফাক/বিএএফ
