রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত মঞ্জু হত্যা মামলার আসামি রেজাউল মোল্লাকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক স্থান থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
রেজাউল মোল্লা উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙ্গি গ্রামের আব্দুর রহমান মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে মঞ্জু হত্যা মামলার আসামি রেজাউলকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে উপজেলার দৌলতদিয়া থেকে মঙ্গলবার দিনগত রাতে ৫০ পিস ইয়াবাসহ তুহিন মুন্সি (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। তুহিন উপজেলার দৌলতদিয়া সোহরাব মণ্ডলের পাড়া গ্রামের আ. সামাদ মুন্সির ছেলে।
গ্রেপ্তারকৃতদের বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েনে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম।
ইত্তেফাক/বিএএফ
